পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক এবং নিরাপদ সড়ক চাই সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ, সম্প্রীতি ও আত্মশুদ্ধির বার্তা। এই পবিত্র দিনটি হোক সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনন্য উপলক্ষ।
তিনি আরও বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা, নিরাপদ সড়ক গঠন এবং ব্যবসায়িক নৈতিকতা বজায় রেখে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জীবনে ঈদের আনন্দ বয়ে আনুক অফুরন্ত সুখ, সাফল্য ও কল্যাণ এই প্রার্থনা জানান।
মন্তব্য করুন