আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং দলের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে এ উপ-কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ কমিটিতে এম এ সালামকে আহবায়ক এবং তাজবির চৌধুরী শিমুলকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া যুক্তরাজ্য বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, প্রবাসী রাজনীতিতে সুপরিচিত সংগঠক শেরে মো. সাত্তারকে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শেরে মো. সাত্তার দীর্ঘদিন ধরে প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাংস্কৃতিক আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে প্রবাসে বিএনপির ভাবমূর্তি তুলে ধরতে তাঁর অবদান উল্লেখযোগ্য। দলীয় সংকটকালেও তিনি প্রবাস থেকে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, শেরে মো. সাত্তারের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগ এই উপ-কমিটির কার্যক্রমকে আরও প্রাণবন্ত করবে এবং সংস্কৃতি অঙ্গনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
মন্তব্য করুন