অন্বেষণ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুতা খুলে বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসানঘ ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তিনি বাংলাদেশে পৌঁছালে আবেগঘন মুহূর্তের সাক্ষী হয় দেশবাসী।

বিমান থেকে নামার পরপরই এক অনন্য দৃশ্যের অবতারণা করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেড় হয়েই তিনি জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং নিচু হয়ে সেই মাটি স্পর্শ করেন। পরে হাতে তুলে নিয়ে ছুঁয়ে দেখেন সেই মৃত্তিকা যার জন্য তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে সংগ্রাম, আন্দোলন ও প্রতিরোধের রাজনীতি চালিয়ে গেছেন।
এ সময় তারেক রহমানের চোখেমুখে স্পষ্ট হয়ে ওঠে আবেগ, কৃতজ্ঞতা ও দৃঢ় প্রত্যয়ের প্রকাশ। উপস্থিত নেতাকর্মীদের অনেকেই এই মুহূর্তকে “ঐতিহাসিক” ও “রাজসিক প্রত্যাবর্তন” হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ, রাজনৈতিক প্রতিহিংসা ও একের পর এক মামলার কারণে ২০০৮ সালে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। নির্বাসিত জীবনে থেকেও তিনি দলের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক দিকনির্দেশনা অব্যাহত রাখেন। তার অনুপস্থিতিতেও বিএনপির নেতৃত্বে তার ভূমিকা ছিল কেন্দ্রীয়।
তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।গতকাল থেকে পূর্বাচলের তিনশো ফুটে সংবর্ধনা স্থলে আসতে শুরু করেন লাখো মানুষ, ইতিমধ্যে লোকে লোকারণ্য সংবর্ধনা স্থল।
উপস্থিত নেতাকর্মীরা বলছেন এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই রাজসিক প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
দীর্ঘ অপেক্ষা, ত্যাগ ও সংগ্রামের পর দেশের মাটিতে ফিরে তারেক রহমান যেন আবারও উচ্চারণ করলেন বাংলাদেশই তার রাজনীতি, বাংলাদেশই তার ঠিকানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০