প্রেস বিজ্ঞপ্তি
১৯ মার্চ ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন। দলীয় নেতাকর্মীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি তিনি জানিয়েছেন আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আসে আত্মশুদ্ধির মহিমা নিয়ে, আসে বিভেদ ভুলে হৃদয়ের দুয়ার খুলে দেওয়ার আহ্বান হয়ে। এই পবিত্র উৎসব হোক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার, হিংসা-বিদ্বেষ মুছে ফেলে ভালোবাসার নতুন প্রভাত রচনার এক অনন্য উপলক্ষ।
তিনি আরও উল্লেখ করেন, “ঈদের চাঁদের মায়াবী হাসি যেন প্রতিটি হৃদয়ে জাগিয়ে তোলে সহমর্মিতা ও মানবিকতার দীপ্তি। সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক শান্তি, ন্যায় ও সমতার বাণী এই প্রত্যাশাই আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।”
মাহফুজুল করিম জেহীন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও অটুট ঐক্যের বার্তা। একইসঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
পবিত্র এই উৎসবের রঙে রঙিন হয়ে উঠুক প্রতিটি ঘর, প্রতিটি প্রাণ এই কামনায় তিনি আবারও সবাইকে জানিয়েছেন ঈদ মোবারক।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০