নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। “চাঁদের হাসি বিলিয়ে দেওয়ার” প্রত্যয়ে আয়োজিত প্রজেক্ট ‘আলোর অর্ঘ্য’-এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় নির্মল আনন্দ আর ঈদের উচ্ছ্বাস।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় নগরীর চৌকিদেখী এয়ারপোর্ট রোড এলাকায় আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে শিশুদের নিয়ে যাওয়া হয় শপিংমলে। সেখানে তাদের পছন্দ অনুযায়ী নতুন জামা-কাপড় কিনে দেওয়া হয়। পাশাপাশি ছোট্ট সোনামনিদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া, চুল কাটা, হাত-পায়ের নখ কেটে পরিপাটি করে তোলা সব মিলিয়ে তাদের প্রস্তুত করা হয় এক আনন্দঘন ঈদ উৎসবের জন্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন,
ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আলোর অন্বেষণ যে আলোর প্রদীপ জ্বালিয়েছে, তা আমাদের সমাজকে আরও সহমর্মী ও মানবিক হতে অনুপ্রাণিত করবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন, মদন মোহন কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম, সমাজসেবক লূৎফুর রহমান, আলোর অন্বেষণ এর সভাপতি সাজন আহমদ সাজু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক রাজন, সমাজকর্মী শামীমা আক্তার সাথী, কাওসার আহমেদ রকি,শেখ হাবিব রহমান, রেজাউল করিম মিলু, ইমদাদ হোসেন, বিল্লাল আহমদ, স্মৃতি বেগমসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু নতুন পোশাক দেওয়া নয়, বরং শিশুদের মনে ঈদের আনন্দ ও ভালোবাসার উষ্ণতা পৌঁছে দেওয়া। তাদের হাসির মধ্যেই যেন প্রতিফলিত হয় এক মানবিক, সহমর্মী সমাজের স্বপ্ন।
‘আলোর অর্ঘ্য’ আয়োজন যেন প্রমাণ করে অল্প একটু ভালোবাসা আর আন্তরিক প্রচেষ্টাই পারে কারও ঈদকে করে তুলতে অনন্য, উজ্জ্বল ও স্মরণীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০