অন্বেষণ ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাপ্তাহিক আলোর অন্বেষণ-এর পরিচালনা পর্ষদের সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। সংযম, সহমর্মিতা ও মানবিকতার যে শিক্ষা পবিত্র রমজান আমাদের হৃদয়ে সঞ্চারিত করে, ঈদের আনন্দ সেই শিক্ষাকে সমাজজীবনে ছড়িয়ে দেওয়ার প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, ঈদ কেবল উৎসবের নাম নয় এটি হৃদয়ের পরিশুদ্ধি, পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির এক পবিত্র আহ্বান। ধনী-গরিব, দেশ-প্রবাসের সব ভেদাভেদ ভুলে এই দিনে সবাই এক কাতারে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। এই মহান উৎসব আমাদেরকে মানবতার আলোয় উদ্ভাসিত হতে শেখায়।

শহিদুল ইসলাম মামুন দেশ ও প্রবাসের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদের আলো প্রতিটি ঘরে ঘরে বয়ে আনুক অনাবিল আনন্দ, দূর হোক সকল বিভেদ ও অশান্তি। মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম সাধনা ও ইবাদত কবুল করুন এবং সমগ্র মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনুন শান্তি, কল্যাণ ও বরকত।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০