প্রেস বিজ্ঞপ্তি
১ জানুয়ারী ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ এর শোক সভা অনুষ্ঠিত

৩১ শে ডিসেম্বর ২০২৫ বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা জিন্দাবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ডক্টর এম এ মোশতাক এর সভাপতিত্বে ও তাহমিনা আহাদ রোজির পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক ইয়ামিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব কাউসার আহমেদ ।
আলোচনা সভায় গত ৩০শে ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখা গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সকল সদস্যকে সক্রিয়ভাবে কাজ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, ইয়ামিন চৌধুরী, ডক্টর এম এ মোশতাক, তাহমিনা আহাদ রোজি, সার্জেন্ট মোঃ আবুল হোসেন, এডভোকেট মোঃ শাহজাহান, কাউসার আহমেদ, মোঃ ছাদিকুর রহমান, শেখ ফারুক আহমেদ, মশিউর রহমান চৌধুরী, সায়েম উদ্দিন রুহেল, মাসুম আহমদ চৌধুরী, তাহুরা আহমদ মিম, কবি কামাল আহমেদ, রোহান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের বীরসেনানী বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর অবদান সঠিকভাবে তুলে ধরতে হবে এবং পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্তি করার জোর দাবী জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০