নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সিলেট মহানগরের জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি হল রুমে (৩ জুন) শনিবার সন্ধ্যা ৭টায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ-এর আয়োজনে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। দেশ ও জনগণের জন্য ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে পথ দেখাবে।
তিনি আরও বলেন, আজ আমরা শোকাহত হলেও তাঁর আদর্শ ও সংগ্রাম আমাদের শক্তি। দেশনেত্রীর দেখানো পথ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নিতে হবে।

শোকসভায় সভাপতিত্ব করেন আলোর অন্বেষণ-এর সভাপতি সাজন আহমদ সাজু এবং অনুষ্ঠান পরিচালনা করেন কবি কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু, কবি ও গবেষক ড. মোস্তফা আহমদ মুশতাক, সৈয়দ নাসির উদ্দিন (রহ.) স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন।
অনুষ্ঠানের শুরুতে আলোর অন্বেষণ-এর ধর্ম বিষয়ক সম্পাদক হাসান আহমদ সানি পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ, কবি মাজহারুল ইসলাম মেনন, কবি সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম সাদি, আলোর অন্বেষণ-এর সিনিয়র সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, তরুণ সমাজসেবক আনহার মিয়া, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ শাকিল এবং আকবর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকসভা শেষে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শামসীর হারুনুর রশীদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০