অন্বেষণ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ পরিকল্পনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ অর্থাৎ প্রকাশ্য ও গোপন দুই ধরনের নিরাপত্তার সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থায় পুরো এলাকা তিনটি জোনে ভাগ করা হয়েছে: রেড, ইয়েলো ও হোয়াইট জোন।

নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে সরকারের উচ্চপর্যায় থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এবং সিএসএফ-এর মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিএনপির প্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সংক্রান্ত বেশ কয়েকটি সভাও হয়।

সভাগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত রেড জোনে প্রবেশের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট কার্ডধারী ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না। ইয়েলো জোনের জন্য থাকবে পৃথক অনুমতিপত্র, আর এই দুই জোনের বাইরের এলাকা হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে, যেখানে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকবে।

সূত্রের তথ্য অনুযায়ী, তারেক রহমানের আগমনের দিন পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রায় দুই হাজার সদস্য মাঠে দায়িত্ব পালন করতে পারেন। তবে তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত যাতায়াতের পথ এবং তার বাসভবন—সবকিছুই নিরাপত্তা পরিকল্পনার আওতায় রয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যদিও চূড়ান্ত নির্দেশনা এখনো জারি হয়নি।

‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রকাশ্যে দৃশ্যমান পুলিশি তৎপরতার পাশাপাশি গোয়েন্দা নজরদারির মাধ্যমেও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, গুলশানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনের সঙ্গে তারেক রহমানের বাসভবন সংলগ্ন হওয়ায় উভয় বাসা ও তারেক রহমানের কার্যালয়কে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। বাসা ও অফিসের মধ্যবর্তী চলাচলের পথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি শুরু হয়েছে।

২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে রুটজুড়ে প্রতিটি থানায় নিরাপত্তা জোরদার করা হবে। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বিদ্যমান চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। সাধারণত এসব এলাকায় নয়টি চেকপোস্টে দেড় শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এবারে তার বাসভবনের আশপাশেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। চূড়ান্ত নির্দেশনা পাওয়ার পর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনজুর আশরাফ খানের শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে শহিদুল ইসলাম মামুনের শুভেচ্ছা

সিসিক প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিজের ফেস্টুন-ব্যানার অপসারণ করলেন ওমর মাহবুব

৭ই মার্চ সংগ্রামের প্রতীক তারেক রহমানের কারাবন্দী দিবস

১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

১১

সিলেটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিদর্শন, স্বচ্ছতা নিশ্চিতে নাগরিক কমিটি গঠনের ঘোষণা

১২

সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

১৩

বিমানবন্দরে হয়রানীসহ প্রবাসীদের সমস্যা সমাধান হবে: আরিফুল হক চৌধুরী

১৪

নতুন সরকারে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরিফুল হক

১৫

৩৫ বছর পর দেশে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১৬

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী’র মৃত্যুবার্ষিকী আজ

১৭

তারেক ম্যাজিক:নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে বিএনপি

১৮

বিএনপির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সিলেট বিভাগে নির্বাচনী প্রচার শুরু

১৯

বিএনপির সংস্কৃতি বিষয়ক সিলেট বিভাগীয় উপ-কমিটি যুগ্ম আহবায়ক হলেন শেরে মো. সাত্তার

২০