নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবর এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১ লা জানুয়ারি ) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর জিয়া উদ্যানে যান। সেখানে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার  কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
কবর  জিয়ারত শেষে গণমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মিফতাহ সিদ্দিকী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বাস উপহার দেন। সে সময় আমি সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলাম। বেগম জিয়ার হাত থেকেই আমি ছাত্রদলের পক্ষ থেকে সেই বাসের চাবি গ্রহণ করার সৌভাগ্য অর্জন করি এটি আমার রাজনৈতিক জীবনের এক গর্বের স্মৃতি।
তিনি আরও বলেন, সবশেষ ২০১৮ সালে দেশনেত্রী যখন সিলেট সফরে যান, তখন আমি মহানগর বিএনপির দায়িত্বশীল ছিলাম। সে সফর ঘিরে তাঁর সঙ্গে কাজ করার বহু স্মৃতি আজ মনে পড়ছে।
মিফতাহ সিদ্দিকী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আজীবন আপসহীন ছিলেন।
তিনি কখনো অন্যায় আপস করেননি। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি জীবনের বড় একটি সময় সংগ্রামে কাটিয়েছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সাহসী নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস এবং দেশপ্রেম চিরদিন বিএনপি ও বাংলাদেশের মানুষের পথনির্দেশক হয়ে থাকবে।
দেশনেত্রীর স্মৃতি ও আদর্শকে ধারণ করেই গণতান্ত্রিকধারায় ফিরে যাওয়ার এই লড়াই আরও বেগবান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০