নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানো দেশপ্রেমের অনন্য উদাহরণ- বদরুজ্জামান সেলিম

মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি সম্মান জানানো হলো জাতির প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, একটি জাতির প্রকৃত শক্তি তার ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, তা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং দেশকে ভালোবাসার অনুপ্রেরণা দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

১৫ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে আলোর অন্বেষণ-এর উদ্যোগে সিলেট মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আরও বলেন, “যে ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই ত্যাগের প্রতি চিরঋণী এ জাতি। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো মানে নিজেদের ইতিহাসকে সম্মান করা।”

আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমজেএইচ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু এবং শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল আশুতোষ দাস।

অনুষ্ঠানে ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন ছড়াকার লোকমান হাফিজ।
কবি মাওলানা কাওসার আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কবি মাহফুজ জোহা, কবি সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম ছাদি, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, মানবাধিকার নেত্রী সালমা আলী, গীতিকবি কুবাদ বখত রুবেল, কবি মকসুদ আহমদ লাল, হাসান আহমদ সানি, সাইদুর রহমান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানটি পুরো সময়জুড়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের আবহে পূর্ণ হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বদরুজ্জামান সেলিম

সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট-এর আত্মপ্রকাশ

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

এম এ হাফিজ সমছু’র মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

প্রবীণ রাজনীতিবিদ এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে সাপ্তাহিক আলোর অন্বেষণের শোক

এম এ হাফিজ সমছু মিয়ার মৃত্যুতে কমল সাহিত্য পরিষদ সিলেটের শোক

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে- কয়েস লোদী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত

জাউয়াবাজার ইউনিয়নবাসীকে জুনেদ আহমদ এর বাংলা নববর্ষের শুভেচ্ছা

১০

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

১১

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৫ম দিনে প্রাণবন্ত আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা: ২য় দিনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৩

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

১৪

দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহকে কামরুল ইসলামে ঈদ শুভেচ্ছা

১৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

১৬

বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমের ঈদ শুভেচ্ছা

১৭

দেশ ও প্রবাসের সকলকে মাহফুজুল করিম জেহীনের ঈদ শুভেচ্ছা

১৮

ঈদের আনন্দ পরিপূর্ণ হয় যদি তা সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়- মিফতাহ সিদ্দিকী

১৯

যুক্তরাজ্য প্রবাসী দুলন মিয়ার ঈদ শুভেচ্ছা

২০