অন্বেষণ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ফেইসবুক পোষ্ট: অবিরাম নির্যাতনের কষাঘাতে খালেদা জিয়ার জীবন সংকটে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, দীর্ঘদিনের ‘দুঃশাসন, জেল-জুলুম ও অবিরাম নির্যাতনের’ কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (৫ ডিসেম্বর) তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ৬ ডিসেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ আন্দোলনের পর অবসান ঘটে তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের। তিনি বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ সংবিধান ও শপথ ভঙ্গ করে এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, যার ফলে বহুদলীয় গণতন্ত্র বিপর্যস্ত হয়।

তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব নয় বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামকে জনতার আন্দোলনে রূপ দেয়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার সম্মিলিত শক্তিতে স্বৈরশাসনের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট “ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে নতুনভাবে গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে”। সেই গণতন্ত্রকে সুসংহত করতে অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।

পোস্টে তারেক রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে খালেদা জিয়ার ওপর নানামাত্রিক নির্যাতন চালানো হয়েছিল, যার ধারাবাহিকতায় তার শারীরিক অবস্থা এখন চরম ঝুঁকিতে পৌঁছেছে। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, অতীতের গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক শক্তিগুলোর সর্বস্তরের ঐক্য জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চিন্তাপাই এর প্রথম শো রুমের উদ্বোধন

১

সহায়ক কর্মচারী আব্দুল হান্নানের বিদায় সংবর্ধনা

২

নজরুলের সিলেট আগমন সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়- কয়েস লোদী

৩

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নজরুল উৎসব উদ্বোধন

৪

ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো: সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

৫

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র- কয়েস লোদী

৬

নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি- বদরুজ্জামান সেলিম

৭

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম

৮

নজরুলের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে- বদরুজ্জামান সেলিম

৯

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

১০

মতিউল বারী খুর্শেদের কবিতা: আগষ্টের পাঁচ

১১

সিলেট মিউজিক এসোসিয়েশনের নতুন কমিটিকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

১২

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

১৩

জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : মিফতাহ্ সিদ্দিকী

১৪

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোর অন্বেষণের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫

জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি- কয়েস লোদী

১৬

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

১৭

সিলেটে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

১৮

সিলেট নজরুল একাডেমির সাধারণ সভা ৮ জুন সোমবার

১৯

জালালপুরে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

২০