অন্বেষণ ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগে শরীকদের ছয়টি আসন ছাড় দিতে পারে জামায়াত

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইসলামি দলগুলোর মধ্যে সম্ভাব্য আসন সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জামায়াতে ইসলামী বাংলাদেশ, তবে দলীয় পর্যায়ের আলোচনা–পর্যালোচনায় বেশ কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দলীয় সূত্রের মতে, বৃহত্তর ইসলামি ঐক্য গড়ে তুলতে ৩০০ আসনের উল্লেখযোগ্য একটি অংশ শরিক ও সমমনা দলগুলোর জন্য ছেড়ে দেওয়ার নীতিগত প্রস্তুতি নিয়েছে জামায়াত। বিশেষ করে সিলেট বিভাগের কয়েকটি আসনকে কেন্দ্র করে এখন চলছে সক্রিয় আলোচনা, অভ্যন্তরীণ জরিপ ও কৌশলগত বিশ্লেষণ।

সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে ছয়টি ছাড় দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এসব আসনে সমমনাদের জয়ের সম্ভাবনা বেশি হওয়ায় সিদ্ধান্ত প্রক্রিয়ায় সেগুলো অগ্রাধিকার পাচ্ছে বলে জানা গেছে। দলটির সূত্র বলছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

গুঞ্জনে থাকা ছয়টি সম্ভাব্য আসন হলো—

সিলেট-২ (বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর)

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর)

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ)

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ)

এ ছাড়া আলোচনার মধ্যেই হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে প্রার্থী পরিবর্তনও করেছে জামায়াত।

জামায়াতের সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনি সমঝোতার কাজ প্রায় শেষ পর্যায়ে। আলোচনায় আরও রাজনৈতিক দল যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

সমমনা সাতটি দলের সঙ্গে পাঁচ দফা দাবি ঘিরে যৌথ কর্মসূচি পালন করে সরকারকে চাপের মুখে রেখে নির্বাচনকেন্দ্রিক অবস্থান স্পষ্ট করার কৌশল নিয়েছে জামায়াত। একই সঙ্গে প্রতিটি আসনে জরিপ চালিয়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রস্তুতিও চলছে।

নেতারা বলছেন, চলমান আলোচনার ভিত্তিতেই ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে—কয়টি আসন ছেড়ে দেওয়া হবে এবং কারা মনোনয়ন পাবেন তা তখনই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০