প্রেস বিজ্ঞপ্তি
৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জামায়াতের প্রচার মিছিল

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও জুলাই সনদের আইনী ভিত্তি না হওয়া জাতির জন্য দুঃখজনক। জামায়াতসহ ৮ দল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গিাকারাবদ্ধ। তাই জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আমরা এখনো রাজপথে রয়েছি। আমাদের জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে ৮ দলের আজকের (শনিবারের) সমাবেশ সফলে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।

 

তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে শনিবারের ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এদিকে শুক্রবার বিকেলে শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর উপশহর এলাকায় পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।

 

অপরদিকে শুক্রবার বিকেলে শাহপরান থানা পূর্ব জামায়াতের উদ্যোগে শাহপরান গেইট এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।

 

এদিকে শুক্রবার পৃথক সময়ে সিলেট সদর উপজেলা, জালালাবাদ থানা, বিমানবন্দর থানা, কোতোয়ালী পশ্চিম থানা ও দক্ষিণ সুরমা থানার উদ্যোগে পৃথক পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, জালালাবাদ থানা আমীর মাওলানা আলা উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল ইলাম মফিক, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০