স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ এর উদ্যোগে আসন্ন ৬ষ্ঠ ‘আলোর অন্বেষণ বইমেলা ২০২৬’কে সুন্দর, প্রাণবন্ত ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক করে তুলতে লেখক ও প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় বইমেলার সার্বিক পরিকল্পনা, আয়োজনের মানোন্নয়ন এবং পাঠক–লেখক–প্রকাশকদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ২০২৬ থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৫ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা ২০২৬ আয়োজনের প্রস্তুতি চলছে। আয়োজকরা মনে করছেন, লেখক, প্রকাশক ও পাঠকসমাজের গঠনমূলক মতামত বইমেলাকে আরও সমৃদ্ধ করবে।
এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি সাজন আহমদ সাজু বলেন, বইয়ের আলোয় সমাজকে আরও আলোকিত করতে আমরা সবার সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।
সাধারণ সম্পাদক এমজেএইচ জামিল বলেন, সম্মিলিত উদ্যোগেই একটি অর্থবহ ও প্রাণবন্ত বইমেলা উপহার দেওয়া সম্ভব।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকল লেখক ও প্রকাশকদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়ে আলোর অন্বেষণ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক।
মন্তব্য করুন