অন্বেষণ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ ডিসেম্বর বিজয় দিবস: সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ডের প্রস্তুতি

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনকে ঘিরে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি চলছে। এ বছর দিবসটির বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভ করবেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নতুন তালিকায় এ অর্জন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সভাপতিত্ব করেন। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবার দেশব্যাপী বিশেষ আয়োজন থাকছে।

বিজয় দিবসের প্রধান কর্মসূচি

  • সকাল ১১টা ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী।

  • সকাল ১১টা ৪০ মিনিট ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ প্যারাট্রুপারের পতাকা হাতে স্কাইডাইভিং। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

  • দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরেও তিন বাহিনীর ফ্লাই-পাস্ট ও ব্যান্ড-শোয়ের আয়োজন থাকবে।

  • পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীও বিভিন্ন স্থানে ব্যান্ড-শো করবে।

দেশব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক আয়োজন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া শিশু-কিশোরদের জন্য রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন থাকবে।

সংস্কৃতি মন্ত্রণালয় ১৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করছে

  • বিকাল ৩টায় অ্যাক্রোবেটিক শো

  • সন্ধ্যা ৬টায় যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’
    ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পরিবেশিত হবে বিজয় দিবসের বিশেষ গান।
    সারাদেশের ৬৪ জেলায় নতুন প্রজন্মের শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন।

সরকারি কর্মসূচি

  • তথ্য মন্ত্রণালয়ের বিশেষ ক্রোড়পত্র প্রকাশ

  • সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা

  • একত্রিশবার তোপধ্বনি

  • শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

জাহাজ ও স্থাপনা উন্মুক্ত প্রদর্শনী

চট্টগ্রাম, খুলনা, মংলা, পায়রা বন্দরসহ সদরঘাট, পাগলা ও বরিশালের বিভিন্ন ঘাটে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ জনসাধারণের জন্য সকালে থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকবে।

চলচ্চিত্র প্রদর্শনী ও জাদুঘর

  • সারাদেশের সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হবে।

  • মিলনায়তন ও উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

  • সব সরকারি-বেসরকারি জাদুঘর সকাল-সন্ধ্যা বিনা টিকিটে সবার জন্য উন্মুক্ত থাকবে।

  • শিশুদের জন্য বিনোদনকেন্দ্রগুলোতে বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা থাকবে।

বিশেষ প্রার্থনা ও সামাজিক উদ্যোগ

মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্যের কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু কেন্দ্র ও প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০