জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা, লাখো মানুষের ঢল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। এছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
দুপুর ৩টার পরপরই জানাজা শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জানাজার ইমামতি করেন। জানাজার আগে মানিক মিয়া অ্যাভিনিউসহ জাতীয় সংসদ ভবনের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মানুষের ঢল নামে। মানুষের ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়, কোথাও তিল ধারণের জায়গা ছিল না।
মন্তব্য করুন