অন্বেষণ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিএলসিসি সভা অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত সভায় বক্তব্য রাখছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি)-এর নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় নগরভবনের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

সভা সঞ্চালনা করেন সিসিকের সচিব মো. আশিক নূর। সভায় বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নিয়ে নগর পরিচালনা ও সেবা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জী, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বিএমএ’র সাবেক সহ-সভাপতি ডা. শামীমুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সমকাল সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক মো. ফরিদ আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে. এম. ফারুক হোসেন, ইমাম সমিতি মহানগরের সাবেক সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব এবং জাইকার সিটি গভর্ন্যান্স বিশেষজ্ঞ ব্রজকিশোর ত্রিপুরা।

এ ছাড়া সিসিকের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. ন. ম. মনছুফ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, সহকারী প্রকৌশলী (পূর্ত) অংশুমান ভট্টাচার্য, স্থপতি নওরীন চৌধুরী ও সহকারী তথ্য কর্মকর্তা শাকিল আহমদ।

সভায় নগর সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০