যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) সিলেট জেলা শাখা। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে সিলেটের ঐতিহ্যবাহী বন্দরবাজার সিটি করপোরেশন প্রাঙ্গণে এক বিরাট সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
র্যালী পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC সিলেট জেলা শাখার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ’র গভর্নর ও প্রেসিডেন্ট শরিফ আহমেদ লস্কর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী, বীর মুক্তিযোদ্ধা রোটারি এম এ মতিন।
এ ছাড়াও বক্তব্য রাখেন, BHRC সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কামরুল, শাহীন হোসেন, আহসান হাবিব, তোরিছ মিয়া, মোঃ আসাদুজ্জামান রনি, মোহাম্মদ আকবর মিয়া, মোঃ জিয়াউর রহমান খান চৌধুরী, মোঃ আব্দুল হাকিম, মোঃ মুশাহিদ আলী, মাহবুব মিয়া, হাবিবুর রহমান, ইমাম উদ্দিন কামাল, তারেশ কান্তি দাস, শামীম আহমদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, ফজলুল করীম, মোঃ শাহরিয়ার হুসেন, রনজু মিয়া, মোঃ নাসির উদ্দীন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জামাল উদ্দিন ও কামাল আহমদ।
র্যালী পূর্ব সমাবেদশে বক্তারা বলেন, মানবাধিকার কেবল একটি স্লোগান নয় এটি মানুষের জন্মগত অধিকার, যা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিমাত্রের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে কথা বলবে, সমান সুযোগ পাবে, বৈষম্য ও অবমাননা থেকে মুক্ত থাকবে এটাই মানবাধিকারের মূল চেতনা।
বক্তারা আরও বলেন, একটি মানবিক সমাজ গঠন করতে হলে প্রথমেই প্রয়োজন সচেতনতা। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনের প্রতিটি স্তরে মানবাধিকারের চর্চা নিশ্চিত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শুধু কোনো ব্যক্তিকে আঘাত করে না; এটি গোটা সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।
মানবাধিকার রক্ষায় আইনগত পদক্ষেপের পাশাপাশি মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন মানবাধিকার রক্ষায় সকলে নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ হবে আরও ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমতাপূর্ণ।
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন