সাজন আহমদ সাজু
১৪ ডিসেম্বর ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, জাতির বিবেকের প্রতি গভীর শ্রদ্ধা-

১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয়, বেদনাবিধুর দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু একটি স্মরণের দিন নয় বরং জাতির আত্মপরিচয়, মূল্যবোধ ও মানবিক চেতনার এক গভীর উপলক্ষ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। উদ্দেশ্য ছিলো বাংলাদেশ যেনো মেধাশূন্য হয়ে পড়ে, মুক্ত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে।

এই হত্যাযজ্ঞ শুধু যুদ্ধের নৃশংসতা নয়, বরং ছিল জাতির সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। সেদিন যাদের প্রাণ হারাতে হয়েছে, তারা ছিলেন শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, চিকিৎসক, গবেষক, প্রকৌশলী, শিল্পী, আইনজীবী অর্থাৎ সমাজের সেই শ্রেণি, যারা একটি জাতির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যতের পথনকশা তৈরি করে। তাঁদের বুদ্ধি, বিবেক, সততা ও দেশপ্রেমই তখন পাকিস্তানি সামরিকশক্তির কাছে সবচেয়ে বড়ো ‘ভয়’ হয়ে দাঁড়িয়েছিলো।

মুক্তিযুদ্ধের শেষ প্রহরে যখন বিজয় অবশ্যম্ভাবী, তখনই অন্ধকারশক্তি তাঁদের আস্তিনা গুটিয়ে নেমে আসে হত্যাযজ্ঞে এই নিষ্ঠুরতা মানবতার ইতিহাসেও বিরল। রায়েরবাজার ও মিরপুরে চোখ বাঁধা অবস্থায় বুদ্ধিজীবীদের যেভাবে টেনে নিয়ে গিয়ে হত্যা করা হয়, তার সাক্ষ্য আজও বহন করে গণকবরের মাটি, শহীদ স্মৃতিসৌধের নীরব স্তম্ভ। প্রতিটি ইট-পাথর যেনো বলে “জন্মভূমিকে ভালোবাসার অপরাধেই তাঁরা শহীদ।”

শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের শেখায় একটি জাতির শক্তি কেবল অস্ত্রে নয়, তার মননে, তার বুদ্ধিবৃত্তিতে, তার মানবিকতায়। যে জাতি তার মেধার মূল্য দেয়, সে-জাতি কখনো পরাজিত হয় না। আজকের বাংলাদেশ সেই সত্যের উজ্জ্বল প্রমাণ। আমাদের গণতন্ত্র, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন সবকিছুই দাঁড়িয়ে আছে সেই সব শহীদ বুদ্ধিজীবীর বপন করা বীজের ওপর।

তবে প্রশ্ন জাগে তাঁদের স্বপ্ন ও আদর্শ আমরা কতটা রক্ষা করতে পেরেছি? শিক্ষাঙ্গনে সৃজনশীলতা, সমাজে নৈতিকতা, রাষ্ট্রে জবাবদিহি, মানুষের স্বাধীন চিন্তা এসব কি যথাযথ মূল্যায়ন পাচ্ছে? বুদ্ধিজীবীদের উদ্দেশ্য ছিলো মানবিক সমাজ গঠন; বৈষম্যহীন, সত্য ও সাহসী এক বাংলাদেশ গড়া। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আত্মসমালোচনা করা জরুরি আমরা কি সেই পথে এগোচ্ছি, নাকি পথভ্রষ্ট হচ্ছি?

শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের শুধু শোক নয়, দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। নতুন প্রজন্মকে জানতে হবে তাঁদের ত্যাগের ইতিহাস; জানতে হবে কীভাবে মেধা-মননের অবদান একটি জাতিকে প্রগতির শিখরে পৌঁছে দিতে পারে। সেইসঙ্গে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক পরিবেশকে মুক্ত রাখা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং চিন্তার জগৎকে উন্মুক্ত রাখা। কারণ বুদ্ধিজীবী তৈরি হয় না আদেশে; তৈরি হয় স্বাধীনতা, সততা ও জ্ঞানের চর্চার মাধ্যমে।

আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ ড. মুনীর চৌধুরী, ড. ফজলে রাব্বী, সাংবাদিক সিরাজুদ্দৌলা, কবি মফিজউদ্দিন, অধ্যাপক গোকুল চন্দ্রসহ অগণিত নাম-না-জানা শহীদ বুদ্ধিজীবীকে। তাঁদের রক্তে রচিত স্বপ্নের বাংলাদেশ যেন আরও আলোকিত হয় এই হোক আমাদের অঙ্গীকার।

জাতির বিবেকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
১৪ ডিসেম্বর আমাদের শেখায়
“বুদ্ধি বাঁচে, দেশ বাঁচে”
বুদ্ধি মরে গেলে দেশও অন্ধকারে ডুবে যায়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই আত্মত্যাগী আলোকবর্ষদের বিজয়ের অন্তিম প্রহরে যাদের হারিয়েছি পাকিস্তানি নরপিশাচ আর দেশীয় রাজাকার আলবদর আল শামসদের হাতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০