
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামী শনিবার সিলেট নগরীর বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এবং বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
পিডিবি জানায়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা পয়েন্ট, রায়হুসেন গলি, মজুমদারী, সৈয়দমুগনী, লেচুবাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, দরগাহ গেইট, চন্দনটুলা, ঘূর্ণি আ/এ, দরগাহ মহল্লা, গৌর গোবিন্দ টিলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, লালবাজার, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, ফাজিলচিস্ত, পিটিআই, সুবিদবাজার, বনকলপাড়া, কলবাখানী, চাষনীপরীর মাজার রোড, গোয়াইপাড়া, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবি গেইট, উঁচা সড়ক, কাহের মিয়ার গলি, মক্তব গলি, কাজীটুলা, মীরবক্সটুলা, তাঁতিপাড়াসহ আশপাশের এলাকা।
শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয়, আলুরতল, সেনপাড়া، শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশেপাশের এলাকা।
পিডিবি জানায়, জনস্বার্থে প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে কিছু এলাকায় আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
মন্তব্য করুন