মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি কামরুল ইসলাম কামরুল, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক লায়েক মিয়া, মহিলা সম্পাদক রুনা সুলতানা।
এ ছাড়া সংগঠনের সদস্য মনসুর আহমেদ, ডালিম আহমদ, ফখরুল আল হাদী ও লিটন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও সচেতন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন