প্রেস বিজ্ঞপ্তি
৫ ডিসেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশনেত্রীর দিকে চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনের আপামর জনতাকে বুকে টেনে নিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রতিনিয়ত তিনিও সিক্ত হচ্ছেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের ভালোবাসায়।

প্রার্থী ঘোষণার আগে থেকেই এই দুই উপজেলা চষে বেড়াচ্ছেন এমরান আহমদ চৌধুরী। ৩ নভেম্বরের পর থেকে সেই গতি হয়েছে আরও বেগবান। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে, পৌছে দিচ্ছেন বিএনপির ৩১ দফা ও ধানের শীষের ভোটের বার্তা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ ডিসেম্বর) এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের শ্রীপুর জামে মসজিদে জুমআর নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় আপমার জনতাকে বুকে টেনে নিয়ে ধানের শীষে ভোট চান তিনি। পরে মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এর আগে (নামাজের আগে) মুসল্লিদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুআর দরখাস্ত করেন তিনি।
মুসল্লিদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ শেষে লক্ষীপাশা ইউনিয়নের শ্রীপুরসহ ৬ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নবঞ্চিত এলাকা পরিদর্শন করেন সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন- আপনারা শুধু ভালোবাসা দিয়ে আমাকে সংসদে পাঠান, উন্নয়নের চিন্তা আপনাদের করতে হবে না। তিনি বলেন- মুমূর্ষু অবস্থায় থাকা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এলাকা পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০