অন্বেষণ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতকে মানুষ ১৯৭১ সালেই দেখেছে শিরক, দুর্নীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কতাঃ তারেক রহমান

রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান ।

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কী করেছিল, তা জাতিকে মনে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের (জামায়াত)। তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে।”

শুক্রবার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ধারাবাহিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ধর্মের নামে ব্যবসা ও শিরকের অভিযোগঃ

কোনো নাম উল্লেখ না করেই তারেক রহমান বলেন, দেশের কিছু ব্যক্তি বিভিন্ন ‘টিকিট’ ও ‘কনফারমেশন’ দিয়ে নিজেদের লাভবান করছে। তিনি মন্তব্য করেন
দোজখ, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেখানে মানুষ যদি নিজে থেকে কিছু বলার চেষ্টা করে, সেটা শিরকের পর্যায়ে পড়ে। ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি আহ্বান জানান ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে যারা ধর্মের নামে বিভ্রান্তিকর দাবি করেন, তারা শিরকে লিপ্ত হচ্ছেন। শ্রোতারাও এতে জড়িয়ে যেতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে জামায়াতের প্রতি সহানুভূতিশীল কিছু বক্তব্য নিয়ে সমালোচনা করে তিনি বলেন  ইদানীং শুনছি কেউ কেউ বলেন একবার দেখুন না এদের। দেশের মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে। একাত্তরে তারা নিজেদের স্বার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, পতিত এক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে যেভাবে হাজার মানুষ হত্যা করেছিল, একাত্তরে জামায়াতও একইভাবে নৃশংসতা চালিয়েছিল।

দুর্নীতি ও আইনশৃঙ্খলা দেশের বড় সংকট

তারেক রহমান বলেন, দুটি বিষয় মোকাবিলা করতে না পারলে দেশ আবার সংকটে পড়বে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি।
বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম শক্ত হাতে টেনে ধরা হবে বলেও আশ্বাস দেন তিনি।

২০০১–০৬ সরকারের জামায়াত নেতাদের প্রসঙ্গ

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময় মন্ত্রিসভায় থাকা জামায়াত নেতাদের নিয়ে সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ পায়নি এমন দাবি এখন করা হলেও তারা শেষ দিন পর্যন্ত সরকারে ছিলেন কারণ তাদের খালেদা জিয়ার প্রতি আস্থা ছিল এবং তারা দেখেছিলেন খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন।

দেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে বলে দাবি করে তারেক রহমান বলেন এই ষড়যন্ত্র জনগণই রুখতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে বহু ষড়যন্ত্র ব্যর্থ হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০