অন্বেষণ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের গ্রুপ, সূচি প্রকাশ হবে আজ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত বর্ণিল ড্র অনুষ্ঠানে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে। ফিফা জানিয়েছে, গ্রুপ চূড়ান্তের পরদিন অর্থাৎ আজ (৬ ডিসেম্বর) প্রকাশ করা হবে পুরো টুর্নামেন্টের ম্যাচসূচি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের।

ড্র অনুষ্ঠানে ছিল তারকার ঝলক। মঞ্চে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ইংল্যান্ডের রিও ফার্ডিনান্ডসহ ফুটবলের চার কিংবদন্তি। বল তোলার পর্ব শুরু হয় রাতে ১১টা ৫৩ মিনিটে। এর আগে লালগালিচা সাজানো হয়েছিল নানা দেশের অতিথিদের আগমনে। ড্র শুরুর আগেই আলোচনায় ছিল ট্রাম্পের ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রাপ্তি, ইনফান্তিনোর স্বাগত বক্তৃতা এবং রবি উইলিয়ামসের সঙ্গীত পরিবেশনা।

ড্রয়ের ফল গ্রুপ অনুযায়ী দলসমূহ

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি: কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

ড্রয়ের মাধ্যমে গ্রুপ ঠিক হলেও সূচি এখনো প্রকাশ হয়নি। তাই কোন দল কার বিপক্ষে কবে নামবে, তা জানতে ফুটবলপ্রেমীদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

এদিকে গ্রুপিং ঘোষণার পর বেশ কিছু দল ও খেলোয়াড় ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। আজ সূচি প্রকাশের পর প্রতিক্রিয়া আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ- তারেক রহমান

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা সমাপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্বাধীনতার ঘোষক থেকে রাষ্ট্রনায়ক- সাজন আহমদ সাজু

আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ষষ্ঠ দিনে স্কুল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

“আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫” গবেষণায় পদক পাচ্ছেন গবেষক তাবেদার রসুল বকুল

আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৫ “আজীবন সম্মাননা” পাচ্ছেন কবি ও গবেষক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন- মিফতাহ সিদ্দিকী

১০

৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার দ্বিতীয় দিনে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

১১

সাহিত্য সাংস্কৃতির উৎকর্ষ সাধনে বইমেলা কার্যকর ও মহৎ উদ্যোগ-মিফতাহ সিদ্দিকী

১২

সিলেটে ১০ দিনব্যাপী ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু আগামীকাল

১৩

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত দাবিতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্মারকলিপি

১৪

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বদরুজ্জামান সেলিম

১৫

বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি মিশিগান শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বেগম জিয়া গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক- মিফতাহ সিদ্দিকী

১৭

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মিফতাহ সিদ্দিকী

১৮

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

১৯

সিলেট প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকতাবিস-উন-নূর, সম্পাদক সিরাজ

২০