স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ প্রদত্ত “আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৬”এ “গবেষণায়” পদক পাচ্ছেন কবি ও গবেষক Tabader Rasul Bakul
আলোর অন্বেষণ সাহিত্য পদক প্রদান বোর্ড গুণি এই গবেষকের সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ তাকে এই পদক প্রদানের জন্য মনোনীত করেন।
একনজরে তাবেদার রসুল বকুল
তাবেদার রসুল বকুল একজন কবি, গবেষক, সম্পাদক এবং সংগঠক। জন্ম সিলেট শহরের মিরবক্সটুলায় হলেও পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামে (জমিদারবাড়ি)। পিতা ডাক্তার আতিকুর রসুল, মাতা বেগম আমিনা খাতুন, পিতামহ প্রভাবশালী জমিদার মৌলভী মোলাজেম রসুল (টকন মিয়া)। মাতামহ বদুরা বিবি, সহধর্মিণী ফারহানা বেগম রসুল নেবী, পুত্র আল আদিল রসুল, কন্যা সারা বেগম রসুল, একমাত্র নাতনি আমাল-কে নিয়ে বকুলের সুখের সংসার।
বকুলের রচিত গবেষণাগ্রন্থ ‘ব্যারিস্টার আব্দুল রসুল: জীবন ও কর্ম’ (২০০৩) ও সৈয়দ শামসুল হুদা জীবন ও সমকাল (২০২২) বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ধারায় অনন্য সংযোজন। তিনি অবিভক্ত বাংলার প্রথম বিসিএল মুসলিম উপমহাদেশের প্রখ্যাত বাঙালি জাতীয়তাবাদী নেতা, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক দ্যা মুসলমান-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার আব্দুল রসুলের সার্থক উত্তরপুরুষ।
বকুল এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলা একাডেমি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের জীবন সদস্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর পৃষ্ঠপোষক।
তিনি বিভিন্ন সময় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিস, তুরস্ক, মরক্কো, তিউনিশিয়া, মাল্টা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান, আয়ারল্যান্ড, মিশর, কুয়েত, সৌদি আরব, ভারত ও নেপাল-সহ পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন।
লেখকের প্রকাশিত গ্রন্থ
* সুফি সাধক গেছুদরাজ (র.) পীর কল্লা শহিদ (জীবনী, ১৯৮৮)
* অমলিন স্মৃতি (জীবনী, ১৯৯১)
* সুনয়নার কথা (কাব্য, ১৯৯১)
* ইদানীং তোমাকে (কাব্য, ১৯৯২)
* আমি এবং সে (যৌথ ছোটোগল্প, ১৯৯৪)
* শহিদ বুদ্ধিজীবী স্মারকগ্রন্থ (সম্পাদিত, ১৯৯৪)
* সিলেটের স্মরণীয় ব্যক্তিত্ব (জীবনী, ১৯৯৫)
* অন্যরকম তুমি (কাব্য, ১৯৯৬)
* প্রজন্মের অহংকার (জীবনী, ১৯৯৬)
* হৃদয় ছুঁয়ে যাক ভালোবাসায় (সম্পাদিত, ১৯৯৬)
* ব্রিটেনে কবি ও কবিতা (সম্পাদিত, ১৯৯৯)
* ব্যারিস্টার আবদুল রসুল: জীবন ও কর্ম (গবেষণা, ২০০৩)
* Selected Love Pomes of Tabader Rasul Bakul, Translated by Saleha Chowdhury (Poems, 2010)
* ব্যারিস্টার আবদুল রসুল জীবন ও কর্ম: পাঠ প্রতিকৃতি (সম্পাদিত, ২০১২)
* একলা আঁধারে কাঁদি (কাব্য, ২০১২)
* নির্বাচিত কবিতা (২০১৩)
* ম্যানচেস্টার শাহজালাল মসজিদ: কথা থেকে লেখা থেকে (গবেষণা, ২০১৮)
* নগরে নিজের বলে কেউ থাকে না (কাব্য, ২০২১)
* সৈয়দ শামসুল হুদা : জীবন ও সমকাল (গবেষণা, ২০২২)
* পত্রপ্রাপক বকুল (পত্রাবলী, ২০২৬)
* রাত শেষে মুঠোফোনে চার্জ নেই (কাব্য, ২০২৬)
* নীল চোখের দুঃখ (কাব্য, ২০২৬)
* আপন মানুষ হারায় না (কাব্য, ২০২৬)
[উল্লেখ্য, ব্যারিস্টার আবদুল রসুল জীবন ও কর্ম ও সৈয়দ শামসুল হুদা : জীবন ও সমকাল গ্রন্থদ্বয় যথাক্রমে ২০০৫ ও ২০২৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ইতিহাস বিভাগে রেফারেন্স বুক হিসেবে তালিকাভুক্ত হয়।]
মন্তব্য করুন